২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ইউরোপীয় ইউনিয়নের খামারে বার্ড ফ্লু’র ভাইরাস

ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি খামারে বার্ড ফ্লু’র এইচ ৫এন ১ভাইরাস পাওয়া গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 10:28 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ইউরোপীয় ইউনিয়নের কোন খামারে এই প্রথম এ ভাইরাসের উপস্থিতির কথা জানা গেল। এর আগে দুটি হাঁসে বার্ড ফ্লু’র জীবাণু পাওয়া গিয়েছিল।

কৃষি মন্ত্রণালয় সুত্রে জানা গেছে খামারগুলোতে বার্ড ফ্লু তে মৃত্যুর হার বেশী এবং এইন ডিপার্টমেন্টের ১১০০ টি পাখিতে বার্ড ফ্লু’র জীবাণু রয়েছে ।

এক বিবৃতিতে ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে এইন ডিপার্টমেন্টের খামারগুলোতে ব্যাপক হারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে।

এদিকে ইউরোপের বৃহত্তম হাঁস-মুরগী উৎপাদক দেশ ফ্রান্স লাখ লাখ মুরগীতে টিকা দেওয়ার কাজ শুরু করেছে। প্রথমে বিরোধিতা করলেও ইউরোপীয় ইউনিযনের বেশ ক’টি দেশ এখন ভাইরাস প্রবণ অঞ্চলে টিকা দেওয়ার কাজ শুরু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

পশ্চিম ও দক্ষিন-পশ্চিম অঞ্চলের উপকূলীয় এলাকাগুলোর ঝুঁকিপূর্ণ খামারে হাঁস কে টিকা দেওয়ার কাজ চলছে। ইতালী, গ্রীস এবং ফ্রান্সে বার্ড ফ্লু’র ভাইরাস ছড়িযে পড়ার খবরে হাঁস-মুরগী বিক্রি বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে ইউরোপীয় ইউনিযনের আটটি দেশ অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানী, গ্রীস, হাঙ্গেরী, ইতালী, স্লোভাকিয়া, এবং স্লোভেনিয়ায় প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিৎ করেছে সে দেশগুলোর কর্তৃপক্ষ।

২০০৩ এর শেষ থেকে এখন পযৃন্ত মোট ৯০ জনের প্রাণহানী ঘটেছে বার্ড ফ্লু’র কারণে। সাধারণত: আক্রান্ত পাখী থেকে এ রোগ ছড়িযে থাকরেও কিন্তু এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিতে সংক্রামিত হয় কিনা সে সম্পর্কে এখনও জানা যায়নি।

বিজ্ঞানীরা এ ভাইরাসের বিস্তারের ফলে মহামারির আশঙ্কা করছেন।