ফিলিপাইনে প্রেসিডেন্ট অরোয়োকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ সামরিক অভ্যুত্থান
ফিলিপাইনের সেনাবাহিনী জানিয়েছে তারা কিছু উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তার একটি সামরিক অভ্যূত্থান ব্যর্থ করে দিয়েছে।
সেদেশের প্রেসিডেন্ট গ্লোরিও আরোয়োকে ক্ষমতাচ্যুত করতে একটি সামরিক সরকার প্রতিষ্ঠা করাই ছিল এই অভ্যূত্থানের উদ্দেশ্য। সামরিক বাহিনীর ‘এলিট’ ইউনিটের কয়েকজন কমান্ডোকে এই ষড়যন্ত্রের জন্য দায়ী করা হয়েছে।
বার্তা সংস্থাগুলি জানায়, এ সপ্তাহে সেখানে কঠিন নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয় কারণ গুজব ছড়িয়েছিল যে, সাবেক প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোসকে ক্ষমতাচ্যুত করার দশ বছর পূর্তির সময়ে একটি ক্যু হতে পারে।
সেদেশের সেনাবাহিনী জানায়, ষড়যন্ত্রকারীরা প্রেসিডেন্ট আরোও-এর বিরুদ্ধে একটি বিরোধী দলীয় জনসভায় ভাষণ দেবার পরিকল্পনা করেছিল।
সেদেশের পুলিশ সকল প্রকার বিক্ষোভ কর্মসূচি পালন নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সেদেশের সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাজধানী ম্যানিলার চারপাশে চেকপোষ্ট বসানো হয়েছে এবং ‘প্রেসিডেন্সিয়াল প্যালেস’ এর নিরাপত্তা ব্যবস্থা সংহত করতে সৈন্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য ফিলিপাইনে গত ২০ বছরে ১২ বার অভ্যূত্থান চালানো হয়েছে।
ফিলিপাইন সেনাবাহিনী প্রধান লে: ক: জে: হার্মোজেনেস এসপেরন একটি টিভি সাক্ষাৎকারে অভ্যূত্থান ব্যর্থ করে দেবার কথা জানান।
সেনাবাহিনীর ‘এলিট স্কাউট রেঞ্জারস্ রেজিমেন্ট’ এর প্রধান ব্রি: জে: ডানিলো লিম এই অভ্যূত্থান প্রধান অভিযুক্ত এবং বর্তমানে বন্দী আছেন। সেদেশে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।
