লাদেনের সাথে প্রণয়ের দাবি করেছেন মার্কিন মাহিলা
আল-কায়দা নেটওয়ার্কের প্রধান ওসামা বিন লাদেনের সাথে প্রণয়ঘটিত বর্তমান সময়ের সবচেয়ে চমদপ্রদ ঘটনা প্রকাশ করেছেন একজন মার্কিন মহিলা। তিনি তার আত্মজীবনিমূলক ‘ডাইরি অব এ লস্ট গার্ল’ গ্রন্থে এই গোপন তথ্য তুলে ধরার মাধ্যমে লাদেনের সাথে তার সম্পর্ক থাকার দাবি করেন।
কোলা বোফ নামক মার্কিন মহিলা জানান, ১৯৯৬ সালে মরক্কোর এক হোটেলে ওসামা বিন লাদেন তাকে ধর্ষন করে।
তিনি আরও জানান, ওসামা তাকে ছয় মাস আটকে রাখে। সেই সময় আল-কায়দা’র সাথে সম্পর্ক রয়েছে এমন অনেক নেতার সাথে তার দেখা হয়।
ভারতীয় চ্যানেল জি-নিউজের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় মার্কিন মহিলা বোফ এসব তথ্য তুলে ধরেন।
কোলা বোফ জানান, মরক্কোর লা মুসন আরবী হোটেলে তিনি এবং ওসামা একসাথে থাকেন যেখানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল থাকতেন। হোটেলটির মালিক মরক্কোর প্রিন্স। এ সময় তারা দু’জনে এক সাথে সাঁতার এবং শিকারে বের হতেন।
কোলা বোফ একজন অভিনেত্রী। তিনি প্রায় দুই ডজন আরবের চলচ্চিত্রে কাজ করেন। তাছাড়া তিনি একজন লেখক ও কবি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন।
তিনি জানান, ১৯৯৮ সালে ওসামা তাকে হত্যা করার হুমকিও দেয়।
