সিরিয়ার গণতন্ত্রপন্থীদের জন্য ৫০ লাখ ডলার মার্কিন সহায়তা
সিরিয়ার গণতন্ত্রপন্থী দলগুলোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ লাখ মার্কিন ডলার সাহায্য দিবে বলে ঘোষণা করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সিরিয়ার তাদের ভাষায় গণতন্ত্রকে তরান্বিত করার জন্য সংস্কারকদের সাহায্য করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য।
মার্কিন সাহায্য পেতে আগ্রহী গ্রুপগুলোকে জন্য এক লাখ ডলার থেকে ৫০ লাখ মার্কিন ডলার সাহায্য প্রদানের জন্য একটি ওয়েব সাইট খোলা হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সংস্কারের জন্য ২০০২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের অংশ হিসেবে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এলিজাবেথ চেনি জানান, মধ্যপ্রাচ্যের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছেন, তারা তাদের সাথে রয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবেশী দেশ লেবানন এবং ইরাকে হস্তক্ষেপের জন্য দামেস্ককে দোষারোপ করেছে। সিরিয়া অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
