২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাঙ্গার কারনে লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ

বৈরুতে ডেনমার্কের দূতাবাসে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের পর লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী হাসান সাবেহ পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৈরুত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 10:55 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

হযরত মোহাম্মদ (সঃ) ব্যঙ্গ চিত্র বিভিন্ন সংবাদপত্রে প্রকাশের ফলে অনুসারীরা গত শনিবার সিরিয়ার ডেনমার্ক ও নরওয়ের এমব্যাসিতে অগ্নিসংযোগ করেছিল।

কেবিনেট সমাপ্তির ঠিক কিছুক্ষণ আগে আমি পদত্যাগ করেছি এবং কোনো প্রকার উত্তরের অপেক্ষা না করেই ক্যাবিনেট ত্যাগ করি , বলেছেন লেবাননের সাবেক সরাষ্ট্রমন্ত্রী।

বিভিন্ন বার্তাসংস্থা জানায়, বর্তমান অবস্থা খুবই জটিল এবং সংশয়পূর্ণ বলে অভিহিত করে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী পের স্টিগ মোলার সবাইকে শান্ত ভাবে এই পরিস্থিতিতে মোকাবেলা করার আহবান জানান।