২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহানবীর কার্টুন নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ

ডেনিশ প্রধানমন্ত্রী এ্যান্ডার্স ফগ রাসমুশেন আরব টেলিভিশনে দেয় এক বিবৃতিতে মহানবীকে নিয়ে ইউরোপিয়ান মিডিয়াতে যে কার্টুন প্রকাশিত হয়েছে সে ব্যাপারে উদ্ভুত পরিস্থিতিতে শান্ত থাকার জন্য সকলের কাছ শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কোপেনহেগেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 09:55 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তার সরকার সংবাদপত্রে এ ধরণের প্রকাশনার জন্য দায়ী নয় বলে উল্লেখ করেছেন।

এই কার্টুনটি প্রথম ডেনিশ সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরই মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়।

যে দুজন জর্ডানিয়ান ও ফ্রেঞ্চ পত্রিকার সম্পাদক এই কার্টুনটি ছেপেছেন তাদেরকে অপসারণ করা হয়েছে।

কার্টুন দু’টোর একটিতে প্রকাশিত হয় রাসূল একটি বোমা আকৃতির পোশাক পড়ে আছেন এবং অন্যটিতে দেখানো হয়েছে রাসূল বলছেন, আত্মঘাতী বোমারুদের জন্য স্বর্গের পরীদের কমতি দেখা দিয়েছে।

ডেনমার্কের রাষ্ট্রদূতগণ এ ব্যাপারে কথা বলার জন্য শুক্রবার কোপেনহেগেনের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানালেও সিরিয়া ও সৌদী আরব ডেনমার্ক থেকে ইতোমধ্যে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে।

জর্ডানের একটি ট্যাবলয়েড আল-সাহিহা’তে বৃহস্পতিবার তিনটি কার্টুন নতুন করে ছেপে বলেছে, মানুষের জানা উচিত তারা কোন্ বিষয়টিকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছে।

মুসলিম বিশ্বে এই বিষয়টিকে নিয়ে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। মধ্যপ্রাচ্যের পশ্চিমাঞ্চলে নরওয়েজিয়ান, ডেনিশ ও ফ্রেঞ্চ জনগণের উপর দুটি জঙ্গি গ্রুপের হুমকি পেয়ে নরওয়ে তাদের মিশন বন্ধ করে দিয়েছে।

মিশরীয় প্রেসিডেন্ট হোসনী মোবারক জনগণের ওপর কার্টুনের প্রভাব সন্ত্রাসবাদকে উৎসাহিত করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সেদেশের সংবাদপত্রে প্রকাশিত এক বার্তায় বলেছেন, এই বিষয়টিতে কোটি কোটি মানুষকে প্রকাশ্যে অপমান করা হয়েছে।

পাকিস্তানের লাহোর এবং মুলতানে কয়েকশ’ শিক্ষার্থী ডেনিশ প্রধানমন্ত্রীর পতাকা ও কুশপুত্তলিকা দাহ করেছে।