২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় খেয়ে ২৫০ জন অসুস্থ

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁয় খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন দুই শ’ ৫০ জন ব্যক্তি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Dec 2006, 03:21 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ইন্ডিয়ানাপোলিসের ‘অলিভ গার্ডেন’ রেস্তোরাঁয় খাওয়ার পর ‘ইকোলি’ বা পেটের পীড়ায় তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বলে শুক্রবার একজন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

এর একদিন আগেই ট্যাকো বেল রেস্তোরাঁয় খেয়ে অনেকে পেটের পীড়ায় আক্রান্ত হন।

উত্তর-পূর্ব ইন্ডিয়ানাপোলিসের অলিভ গার্ডেন রেস্তোরাঁয় ডিসেম্বরের ৯ থেকে ১৩ তারিখের মধ্যে যারাই খেতে এসেছেন তারাই এরপর থেকে বমিবমিভাব, বমি, ডায়রিয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। অনেকে আবার জ্বরে আক্রান্ত হচ্ছেন বলে জানান ‘মারিওন কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট’র মুখপাত্র জন অলথার্ডথ। আক্রান্ত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অলিভ গার্ডেন হচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় রেস্তোরাঁ যেখানে খাবার গ্রহণের পর এতো লোক একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল। এর আগে ট্যাকো বেল ও অন্য একটি রেস্তোরাঁয় খাওয়ার পর ইকোলিতে আক্রান্ত হয়ে পড়ে বহু সংখ্যক লোক।

বছরের প্রথম দিকে যুক্তরাষ্ট্রে ইকোলিতে আক্রান্ত হয়ে মারা যায় তিনজন।

স্বাস্থ্য কর্মকর্তারা অলিভ গার্ডেনের অসুস্থতার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে রেস্তোরাঁর মুখপাত্র স্টিভ কো দাবি করেছেন, ট্যাকো বেলের ঘটনার সঙ্গে তাদের খাবারে অসুস্থ হয়ে পড়ার কোনো যোগসূত্র নেই।