২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাত অবসানের লক্ষ্যে ইরাকে সম্মেলন শনিবার

ক্রমবর্ধমান সংঘাত ও সহিংসতা অবসানের লক্ষ্যে ইরাকের রাজনৈতিক দল ও বিভিন্ন গোষ্ঠি সম্মেলনে মিলিত হচ্ছে শনিবার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Dec 2006, 04:51 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে আলাপের পর শুক্রবার ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি এ সম্মেলনের পরিকল্পনার কথা জানান।

ইরাকের ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশেমি আল জাজিরা টেলিভিশনকে বলেন,“ বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যেমন উদ্বিগ্ন, তেমনি বিরক্ত। ইরাকে ভ্রাতৃঘাতী যুদ্ধ তিনি দেখতে চান না বলে জানিয়েছেন।”

শিয়া, সুন্নি ও কুর্দিদের পারস্পরিক ভুল বোঝাবুঝির অবসানে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সরকার। এর পাশাপাশি সন্ত্রাস দমন ও দেশে স্থিতিশীলতা রক্ষায় এক যোগে কাজ করা নিয়েও আলোচনা হবে ওই সম্মেলনে।

বিভিন্ন দলের প্রায় দুই শ’ প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অনুষ্ঠেয় এই সম্মেলনে। বাদ পড়েনি সাদ্দাম হোসেনের বাথ পার্টিও।

সম্মেলনে নিয়ে সরকারের মুখপাত্র আলী দাবাঘ বলেন, আমরা আশা করছি কমপক্ষে দুই শ’ প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন।