২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাটাকে টপকে কোরাস স্টিলের দাম হাঁকলো সিএসএন

অ্যাংলো-ডাচ কোম্পানি কোরাস স্টিল কিনে নিতে ভারতীয় টাটা-কে টপকে ৯ শত ৬০ কোটি ডলার দাম হাঁকলো ব্রাজিলের ইষ্পাত প্রস্তুতকারক সিএসএন। মাত্র কয়েকঘন্টা আগে টাটার দেওয়া শেয়ার প্রতি ৫০০ পেন্স মূল্যকে ছাড়িয়ে সোমবার শেয়ারপ্রতি ৫১৫ পেন্স মূল্য দেওয়ার ঘোষণা দেয় সিএসএন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সিএসএন-টাটার এ নিলাম দৌড়ে আরো দাম বাড়ার আশায় কোরাস স্টিলের শেয়ারের দাম আরেক দফা বেড়ে ৫২৭ পেন্সে উঠেছে।

শেয়ারপ্রতি ৪৫৫ পেন্স দাম দেওয়ার ঘোষণা দিয়ে এ প্রতিযোগতার শুরু করে টাটা স্টিল। সিএএসএনের সোমবারের দাম কষার পর এখন নিজের অবস্থান যাচাই করে দেখার কথা জানিয়েছে টাটা।

কাাঁচমাল সরবরাহের নিশ্চয়তা পেতে এবং অর্থনীতির নিরাপত্তা বিধানের জন্য বিশ্বজুড়ে ইষ্পাত কোম্পানিগুলোর যে দৌড় শুরু হয়েছে কোরাস স্টিলের কেনাবেচা তারই ধারাবহিকতা। এ বছরেরর শুরুতে হল্যান্ড ভিত্তিক মিত্তাল স্টিল লুক্সেমবার্গের আরসেলর কিনে নিয়ে ‘মিত্তাল-আরসেলর’ গঠন করে পৃথিবীর বৃহত্তম স্টিল কোম্পানিতে পরিণত হয়। টাটা কিংবা সিএসএন যে ই কোরাস স্টিল কিনুক, তারা হবে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টিল কোম্পানি।