ইরাক পরিস্থিতি গৃহযুদ্ধের চেয়েও খারাপ: কফি আনান
ইরাকের পরিস্থিতি এখন গৃহযুদ্ধের চেয়েও খারাপ। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম আমলের চেয়েও ভয়াবহ। জাতিসংঘের মহাসচিব কফি আনান বলেছেন এ কথা।
রোববার বিবিসি’র সাথে সাক্ষাৎকারে কফি আনান বলেন ‘আমরা এর আগে লেবানন এবং অন্যান্য স্থানের অস্থির রাজনৈতিক পরিস্থিতি, সংঘাত-সংঘর্ষ ও সহিংসতাকে গৃহযুদ্ধ বলে উল্লেখ করেছি। সে তুলনায় লেবাননের পরিস্থিতি আরো খারাপ।’
যে সব ইরাকি এখন বলেন, তাদের জীবন সাদ্দাম আমলের চেয়েও খারাপ অবস্থার মধ্যে আছে, সাক্ষাৎকারে আনান তাদের সঙ্গেও একমত পোষণ করেন। তিনি বলেন, ‘আমি যদি একজন সাধারণ ইরাকি হতাম তাহলে আমিও তাদের মতো সাদ্দাম আমলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করতাম। সাদ্দাম নিষ্ঠুর স্বৈরশাসক ছিলেন কিন্তু তখন তাদের নির্ভয়ে চলার রাস্তা ছিল, তারা বাইরে বের হতে পারতেন; সন্তানরা স্কুলে গেলে আর তারা ফিরবে কি-না, আর সন্তানের মুখ দেখবেন কি-না তা নিয়ে আতঙ্কিত থাকতেন না বাবা-মায়েরা।’
ইরাকের বর্তমান সরকার সহিংসতা-সংঘাত নিয়ন্ত্রণে আনতে পারছে না বলেও তিনি উল্লেখ করেন।
