২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে তাইফুনে মৃতের সংখ্যা ৪ শ ছাড়ানোর আশঙ্কা

ফিলিপাইনে তাইফুন দুরিয়ানে মৃতের সংখ্যা চার শ’ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Dec 2006, 10:18 AM

Updated : 26 Apr 2022, 04:06 PM

শুক্রবার দেশটি রেডক্রস প্রধান এ আশঙ্কার কথা জানান। তাইফুনটি বৃহস্পতিবার ফিলিপাইনের মধ্য ও উত্তরাঞ্চলে আঘাত হানে। এ সময় ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি ও ভূমিধ্বসে প্রচুর ঘরবাড়ি উড়ে যায় এবং বহু গাছপালা উপড়ে পড়ে। গৃহহীন হয়ে পড়ে প্রায় ১১ হাজার মানুষ।

তাইফুনে বিমান ও সমুদ্র বন্দরগুলো অচল হয়ে যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে পড়েছে। উদ্ধার কাজে সহায়তার জন্য প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়ো সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

তাইফুনের ফলে মায়ন আগ্নেয়গিরির ঢালে ভূমিধ্বস থেকে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অনেক এলাকা মাটিচাপা পড়েছে। ফিলিপাইন রেড ক্রসের প্রধান রিচার্ড গর্ডন বলেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সুস্পষ্ট পরিসংখ্যান জানা না গেলেও যে খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে মৃতের সংখ্যা চার শ’র কম হবে না।

বাইকোল অঞ্চলে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। মারিনদুক দ্বীপে তাইফুনের আঘাতে গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের খুঁটি পড়ে গেছে এবং বহু বাড়িঘড়ের চাল উড়ে গেছে। স্থানীয় কংগ্রেস সদস্য এডমুন্ড রাইয়েস বলেছেন, ওই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে এবারের তাইফুন দুরিয়ানে।

ম্যানিলার ২০০ মাইল দক্ষিণে মায়ন আগ্নেয়গিরির পাশ্ববর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও রাজধানী ম্যানিলায় তেমনভাবে আঘাত হানেনি তাইফুন দুরিয়ান।