একতরফাভাবে পরমাণু অস্ত্র ত্যাগ করবে না উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া একতরফাভাবে পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। তবে গত বছর সম্পাদিত পারমাণবিক অস্ত্র সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিটি বাস্তবায়ন করতে প্রস্তুত। দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ এ খবর দিয়েছে।
ইয়োনহাপ জানায়, বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে উত্তর কোরিয়ার পরমাণু বিষয়ক প্রতিনিধি কিম কাই গওন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধির সাথে এক বৈঠকের পর বলেন, ২০০৫ সালের সেপ্টেম্বরের ১৯ তারিখ সম্পাদিত পরমাণু অস্ত্র সংক্রান্ত চুক্তিটি বাস্তবায়নে সম্মত রয়েছে তার দেশ। তবে এককভাবে পরমাণু অস্ত্র ত্যাগ করা সম্ভব নয়।
আরোপিত অর্থনৈতিক অবরোধ থেকে নিষ্কৃতি ও অভ্যন্তরীণ নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে সেপ্টেম্বরের ওই চুক্তিতে নীতিগতভাবে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে সম্মত হয় উত্তর কোরিয়া।
