২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত

বাগদাদের উত্তর পশ্চিমাঞ্চলে সোমবার একটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Nov 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানান, ওই এফ-১৬ বিমানে শুধু পাইলটই ছিলেন। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং পাইলট বেঁচে আছেন কিনা-তা তিনি নিশ্চিত করতে পারেননি।

মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। এটি আল আনবার প্রদেশে যৌথ বাহিনীর অভিযানে অংশ নিচ্ছিল।

এ ঘটনার তদন্ত হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

স্থানীয় লোকজন জানায়, তারা একটি বিমান বিধ্বস্ত হতে দেখেছেন। এলাকাটি মার্কিন সেনারা ঘিরে রেখেছে।