মুহাম্মদের কার্টুন ছাপানোর দায়ে ইয়েমেনে সম্পাদকের জেল
মুহাম্মদের কার্টুন ছাপানোর অভিযোগে ইয়েমেনে এক পত্রিকা সম্পাদককে এক বছরের জেল দিয়েছে সেদেশের এক আদালত। একই সঙ্গে পত্রিকাটির প্রকাশও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শনিবার এ রায় হয়।
দণ্ডপ্রাপ্ত কামাল আল আলাফি ইয়েমেনের সাপ্তাহিক পত্রিকা ‘আল রাজ আল আম’ এর প্রধান সম্পাদক। প্রায় এক বছর আগে ডেনমার্কের পত্রিকায় মুহাম্মদ নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রকাশ হয়েছিল তার কয়েকটি ওই সাপ্তাহিকীতে ছাপানো হয়।
ইয়েমেন অবজারভার ও আল হুরিয়াহ নামে সে দেশের আরো দুটি পত্রিকার বিরুদ্ধে একই অভিযোগে মামলা চলছে।
রায়ের পর প্রতিক্রিয়ায় আল আলাফি বলেন, কটাক্ষ করতে নয়, বরং এ বিষয়ে ইয়েমেনি মুসলমানদের সচেতন করতেই তিনি কার্টুনগুলো ছাপিয়েছিলেন।
