২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান জ্বালানি রপ্তানি বন্ধ করতে পারে

দেশের জ্বালানি সমস্যা সমাধানে ব্যর্থ হলে দুই দশকের মধ্যে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেবে ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Nov 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

দেশটির অর্থনীতি বিষয়ক উপপররাষ্ট্র মন্ত্রী আলীরেজা আত্তার শুক্রবার ইস্তাম্বুলে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিনিধিদের দুদিনের এক বৈঠকে এ কথা জানান।

তিনি বলেন, “ইরানের জ্বালানি চাহিদা বাড়ার বিষয়টি একটি বাস্তবতা। এ সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হতে পারে বিকল্প জীবাশ্ম জ্বালানি সম্পদ উত্তোলন এবং জ্বালানি ব্যবহারের দক্ষতা আরও বাড়ানো।”

“পনের থেকে ২০ বছরের মধ্যে এসব সমস্যার সমাধান খুঁজে না পেলে আমাদের পক্ষে আর জ্বালানি রপ্তানিকারক হিসেবে থাকা সম্ভব হবে না। সে কারণেই জীবাশ্ম জ্বালানিকে অর্থনৈতিক সম্পদ হিসেবে রূপান্তরিত করার দক্ষতা আমাদের অর্জন করতে হবে।”

তেহরান বলছে, এর শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি অব্যাহত রাখতে বিদ্যুতের চাহিদা ক্রমেই বাড়ছে।

বৈঠকে আত্তার আবারও বলেন, তার দেশের পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি মেনেই এ কর্মসূচি চালাচ্ছে।

উল্লেখ্য, ইরান ওই চুক্তির অন্যতম প্রস্তাবক দেশ। তবে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপিয় মিত্রদের সন্দেহ দেশটির পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।

আত্তার বলেন, “আমরা ২০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পরমাণু জ্বালানি তৈরি কেন্দ্র বানাতে চাই। এর অর্থ হলো, আমাদের ২০টি পরমাণু শক্তি কেন্দ্র বানাতে হবে।”