২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপেকে বিশ্ব উষ্ণায়ণ রোধের অঙ্গীকার

বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিনিয়োগে মারাত্মক হুমকি হয়ে দাড়াঁতে পারে বলে মনে করছেন এপেক শীর্ষ সম্মেলনে যোগদানকারী নেতারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Nov 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

এপেক ভূক্ত ২১টি দেশ সম্মেলনের চুড়ান্ত ইস্তেহারে বিশ্ব উষ্ণায়ণ রোধে কার্বন বা গ্রিন হাউজ গ্যাসের ব্যবহার বন্ধ করতে কার্বনের বিকল্প শক্তি এবং প্রযুক্তি আবিষ্কার এবং তা সহজলভ্য করার বিষয়টি অন্তর্ভূক্ত করেন এবং তা বাস্তবায়নের অঙ্গকার করেন।

ভিয়েতনামে রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত এপেক শীর্ষ সম্মেলনের আলোচনায় বিশ্ব উষ্ণায়ণ রোধে গ্রিন হাউস গ্যাসের নি:সরণ বন্ধের প্রয়োজনীয়তার ওপর নেতারা জোর দেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে বিষয়টি চিহ্নিত করার জন্য সর্বপ্রথম অন্য নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান। তিনি বলেন জলবায়ু ও আবহাওয়াগত পরিবর্তন মোকাবেলায় দ্রুত টেকসই পদক্ষেপ না নিলে এর ভয়াবহ পরিণাম অ্যাপেকের দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও মারাত্মক ব্যাহত করবে। ‘বিশ্ব উষ্ণায়ণের কারণে জলবায়ু ও আবহাওয়াগত বিপর্যয় এড়াতে আমাদের দরকার সময়োপযোগী টেকসই পদক্ষেপ। আর তা নাহলে এই সংস্থাটি তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হবে,” বলেন ক্লার্ক।