২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর রকর্ডে পৌঁছাচ্ছে চীনের বাণিজ্য উদ্বৃত্তি

চীনের বার্ষিক বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ১৫ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছাতে যাচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Nov 2006, 04:22 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

গত বছর এর পরিমাণ ছিল ১০ হাজার ৯৮০ কোটি ডলার। দেশটির ক্রমর্ধমান রপ্তানির আয়ের কারণে এ বছর নতুন রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

শনিবার চীনের দৈনিক চায়না ডেইলি পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় ২০০৫ সালে রপ্তানির পরিমাণ ২৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ২০০৬ সালের শেষে এসে তা ৯৬ হাজার কোটি ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আমদানির পরিমাণ পৌঁছাতে পারে ৮১ হাজার কোটি ডলারে যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল বিজনেস ডেইলি পত্রিকাটি প্রতিবেদনটির কথা উল্লেখ করে জানায়, “চীনে সরাসরি বৈদেশিক বিনিয়োগের কারণে আমদানি ও রপ্তানি হার বেড়েই চলবে।”

এতে আরও বলা হয়, সস্তায় পণ্য বিক্রির ব্যাপারে চীনের সাথে আন্তর্জাতিক মহলে যে বিরোধ আছে তা আরও গুরুতর হয়ে উঠছে।

তারপরও পূর্ব পরিকল্পনা অনুযাযী নয়, বরং আন্তর্জাতিক চাহিদা থাকার কারণেই আগামী বছরগুলোতেও বাণিজ্যের ক্ষেত্রে বেইজিং রেকর্ডটি ধরে রাখবে বলে প্রতিবেদনটির সহ-লেখক লি ইউশি বলেন।

চীনের অ্যাকাডেমি অব ইন্টারন্যাশনাল ট্রেড এ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের কর্মকর্তা ইউশি চায়না ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “চীন উদ্বৃত্ত বাণিজ্য নীতি অনুসরণ করে না। বরং বাণিজ্যের ক্ষেত্রে ক্রমবর্ধমান উদ্বৃত্তির দিকে সরকার সতর্ক দৃষ্টি রাখছে।”

ওই প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, ২০০৬ সালে চীনের সামগ্রিক বাণিজ্যের পরিমাণ দাঁড়াবে ১৭৭০০০ কোটি ডলার যা আগের বছরের তুলনায় সাড়ে ২৪ শতাংশ বেশি।