২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে হামলা চালাতে পারে আল কায়দা

ইউরোপের রেল ও বিমানে হামলার পরিকল্পনা থাকতে পারে আল কায়দার। গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে আমেরিকার টিভি চ্যানেল সিবিএস শুক্রবার এ আশঙ্কার কথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Nov 2006, 12:50 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সিবিএস এর সান্ধ্য খবরে বলা হয়, ছুটির দিনগুলোতে যখন রেল ও বিমান পথে ব্যস্ততা থাকে তখন এ হামলা হতে পারে।

আরবসহ বিভিন্ন গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে আরো বলা হয়, সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তান ছেড়ে আসা সন্দেহভাজন আল কায়দা সদস্যদের জিজ্ঞাসাবাদে এ পরিকল্পনার তথ্য বেরিয়ে এসেছে। এক জন আরব কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়, গত আগস্টে ট্রান্স আটলান্টিক প্লেনে হামলা চেষ্টার মতো লন্ডনের হিথরো বিমানবন্দরে পুনরায় হামলার পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়েছে বলে এক সন্দেহভাজন স্বীকার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, আল কায়দার উদ্দেশ্য হচ্ছে ইউরোপকে চাপের মধ্যে ফেলা। আর তাই প্রতিরোধের সময় এখনি।

এর আগে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভ শুক্রবার জানিয়েছিল, মুসলিম জঙ্গিরা ব্রিটেনের অন্তত ৩০টি স্থানে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছে। এই হামলায় রাসায়নিক ও পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থাটি।

২০০৫ সালের জুলাইয়ে লন্ডনের ট্রান্সপোর্ট নেটওয়ার্কে আত্মঘাতি জঙ্গি হামলায় ৫২ জন নিহত হয়। আহত হয় কয়েক শ’।