২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১

গাজায় হামাস জঙ্গিদের বহনকারী একটি ভ্যানে শনিবার ইসরাইলি সেনারা বিমান হামলা চালালে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2006, 03:15 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

ইসরাইলি হামলায় নিরীহ ৩০ জন ফিলিস্তিনি মারা যাওয়ার চারদিন পর এ হামলা চালানো হয়। এই ৩০ জনের বেশিরভাগই ছিল নিরীহ সাধারণ মানুষ।

হামাস জানায় ইহুদি রাষ্ট্র ইসরাইলে হামলার জন্য রকেট তৈরীর কাজে নিয়োজিত তার সদস্যদের উপর শনিবার এ হামলা চালানো হয়।

জুন মাসে ফিলিস্তিনি জঙ্গিরা সীমান্তে হামলা চালিয়ে এক ইসরায়েলি সৈন্যকে অপহরনের পর থেকে ইসরাইলিরা বার বার ফিলিস্তিনি ভূখন্ডে হামলা চালাচ্ছে। তারই অংশ হিসেবে সাম্প্রতিক এ হামলা চালানো হয়েছে।

এদিকে গাজার বেইত হানুন শহরের এক মসজিদে ইসরাইলি সেনা ও ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে বন্দুক যুদ্ধের পর শুক্রবার ইসরায়েলি সেনারা দুই মহিলাকে গুলি করে হত্যা কলে। এ হত্যাকান্ডের ছবি টিভিতে দেখানো হলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ক্ষোভে ফেটে পড়েন এবং এ ধরনের হামলা বন্ধে জাতিসংঘের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।

উল্লেখ্য গাজায় চার মাস ধরে ইসরাইলি হামলায় প্রায় ৩০০ জন ফিলিস্তিনি মারা গেছেন যার প্রায় অর্ধেক হলেন নিরীহ মানুষ। এ সময়ে তিন ইসরায়েলি সেনাও নিহত হন।