২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ১ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনারা শনিবার গাজায় এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্রে একথা জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 04:51 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

তবে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, গাজার দক্ষিণে সুফা ক্রসিংয়ের কাছে জঙ্গিদের সাথে গুলি বিনিময়ের সময় এক বন্দুকধারী আহত হয়। তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

পরিবারের সদস্যরা জানান, ইসরায়েলি সেনারা তাকে গুলি করে হত্যা করে।

নিহত ব্যক্তির বয়স ৫০ বলে হাসপাতালের কর্মকর্তারা জানান।

ফিলিস্তিন নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনাদের আরেকটি দল ২০টি ট্যাঙ্ক নিয়ে উত্তর গাজায় অভিযান চালায়। তারা বেইত হানুন শহরে প্রবেশ করলে বন্দুকধারীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর ওই মুখপাত্র ওই ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানান।