২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় নৌযুদ্ধে ২০ তামিল টাইগার গেরিলা নিহত

শ্রীলংকার জাফনা উপদ্বীপের উত্তরাঞ্চলে চলমান নৌযুদ্ধে শুক্রবার নৌবাহিনী কমপক্ষে ২০ তামিল টাইগার গেরিলাকে হত্যা করেছে বলে নৌবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

নৌবাহিনীর কমান্ডার ডিকেপি দেশনায়েকে রয়টার্সকে বলেন, ওই নৌযুদ্ধে তিনটি আত্মঘাতী নৌযানসহ এলটিটিই (লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম) গেরিলারা মোট ১২টি নৌযান নিয়ে অংশ নেয়।

তিনি বলেন,‘আমরা তামিল গেরিলাদের দুটি নৌকা ধ্বংস করতে সক্ষম হয়েছি। যুদ্ধ এখনও চলছে এবং আমরা তাদের পিছু নিয়েছি।’

আগামী ২৮-২৯ অক্টোবর সরকার ও তামিল গেরিলাদের মধ্যে শান্তি আলোচনা শুরুর আগে সাম্প্রতিক এই সংঘর্ষ শুরু হয়।