হানিয়া অক্ষত আছেন: হামাস
লিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া শুক্রবার তার গাড়িবহরের ওপরে চালানো এক হামলার ঘটনায় অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। হামাস সূত্রে একথা জানা গেছে।
ওই সূত্র জানায়, হানিয়া গাজার কেন্দ্রস্থলে এক মসজিদে জুম্মার নামাজ শেষে বক্তব্য রাখেন এবং মসজিদ থেকে বেরিয়ে এসে গাড়িতে ওঠেন। এরপর মসজিদের অদূরে তার গাড়িবহরের ওপর অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা প্রচণ্ড গুলিবর্ষণ শুরু করে। এতে একটি গাড়ি ভস্মীভূত হয়। তবে হানিয়া ওই হামলা থেকে অক্ষত অবস্থায় বেঁচে যান।
