২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় সেনা কনভয়ের ওপর আত্মঘাতী হামলায় নিহত ৯২

শ্রীলংকার নৌবাহিনীর এক সেনা কনভয়ের ওপর ট্রাকভর্তি বিস্ফোরক নিয়ে এক আত্মঘাতী হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2006, 12:09 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

তামিল টাইগাররা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

সোমবার রাজধানী কলম্বোর প্রায় ১৯০ কি.মি. দূরে হাবারানা শহরের কাছে চালানো ওই হামলাকে দেশটির ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী আত্মঘাতী হামলাগুলোর একটি বলে বলা হচ্ছে।

এই হামলা এমন এক সময় হলো যখন তামিল টাইগার ও সরকার পক্ষের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর লক্ষ্যে জোর আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চলতি সপ্তাহেই এ তৎপরতা শুরু হয়। আগামী ২৮--২৯ অক্টোবর জেনেভায় উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে।