২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া আইনের প্রতিবাদে অযুত সংখ্যক নিম্ন বর্ণের হিন্দু ধর্মান্তরিত

ভারতের নিম্ন বর্ণের হাজার হাজার হিন্দু শনিবার বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 12:51 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়, জনবহুল এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর দেশ ভারত সম্প্রতি বিভিন্ন রাজ্যে ধর্মান্তরের ক্ষেত্রে নতুন আইনের প্রবর্তন করেছি। এ আইনটি ধর্মান্তর করার প্রক্রিয়াটিকে কঠিন করে দেওয়ার প্রতিবাদে প্রায় ১০ হাজার দলিত (অস্পৃশ্যদের সুখশ্রাব্য নাম) অন্য ধর্ম গ্রহণ করেন।

ভারতীয় গণতান্ত্রিক সংবিধানের প্রণেতা ভিমরাও রামজি আম্বেদকর (যিনি নিম্ন শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের সদস্য ছিলেন এবং পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন) এর ধর্মান্তরিত হওযার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানেই নাগপুরর শহরে হাজার হাজার হিন্দু ধর্মান্তরিত হন।

পৃথক পৃথক অনুষ্ঠানে গেরুয়া কাপড় পরা বৌদ্ধ ভিক্ষু এবং খ্রিস্টান যাজকরা তাদেরকে শপথ গ্রহণ করান।

শনিবার ধর্মান্তরিত হওয়া এসব হিন্দুদের অধিকাংশই হলেন মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের দরিদ্র গ্রামবাসী।

খ্রিস্টান মিশনারীরা যাতে জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করতে না পারে তার জন্য ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কয়েকটি রাজ্যে নতুন আইন প্রচলন করে। নতুন এ আইনে বলা হয়েছে যে যারা ধর্মান্তরিত হতে চায় তাদেরকে সরকারি কর্মকর্তার সার্টিফিকেট দেখাতে হবে এবং আদালতে এই মর্মে এফিডেভিট করতে হবে যে কারও প্ররোচনায় নয় বরং স্বেচ্ছায় তারা ধর্মান্তরিত হতে চান।

খ্রিস্টান সম্প্রদায়ের মতে এ আইন ধর্মীয় স্বাধীনতা ও ভারতীয় সংবিধানের পরিপন্থী।

অল ইন্ডিয়া ক্রিশ্চিয়ান কাউন্সিলের সভাপতি জোসেফ ডিসুজা এ অনুষ্ঠানে বলেন, ‘যেকোন ধর্ম গ্রহণ এবং তা অনুসরণ করার স্বাধীনতা সংবিধানে আছে। আর আজকে সময় এসেছে সে স্বাধীনতা উপভোগের।’

ইন্ডিয়ান জাস্টিস পার্টির সভাপতি উদিত রাজ বলেন,‘এটা ধর্ম বা ধর্মান্তরিত হওয়ার বিষয় নয়। বিষয়টি হল সাংবিধানিক অধিকার সংরক্ষণের।’

নাগপুরের যে পার্কে অনুষ্ঠানের জায়গায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছিল। এসময় বেশ কিছু দলিত আইনের একটি কপিতে আগুন লাগিয়ে দেয়।

এদিকে বিশ্ব হিন্দু পরিষদের প্রশান্ত হারপালকার ধর্মান্তরের এ ঘটনাকে ‘জোরপূর্বক’ বলে আখ্যায়িত করেন এবং জানান, ‘আমাদের সংবিধানে ধর্মের স্বাধীনতা থাকলেও জোর করে ধর্মান্তরের কথা বলা নেই।”

ভারতের মোট ১১০ কোটি জনগণের ১৬ শতাংশেরও বেশি হল দলিত যারা ৩ হাজার বছর ধরে হিন্দুদের এ শ্রেণী বিভাজনের নিম্নস্তরে রয়েছে।

ধর্মভিত্তিক  শ্রেণী বৈষম্যের এ বিষয়টি নিষিদ্ধ এবং শিক্ষাক্ষেত্র ছাড়াও বিভিন্ন সরকারি কাজে কোটা সংরক্ষিত থাকলেও ভারতের বিভিন্ন অংশে তারা উচ্চবর্ণের হিন্দুদের থেকে বেশি মাত্রায় সামাজিক বৈষম্য ও সহিংসতার শিকার হয়।

উল্লেখ্য ভারতের মোট জনগোষ্ঠীর ৮০ শতাংশ হল হিন্দু। বাকি ১৩ শতাংশের বেশি হল মুসলমান, খ্রিস্টান রয়েছে তিন শতাংশের কম এবং বাকি অংশে রয়েছে শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্শি।