২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের মহাসচিব হওয়ার পথে আরো কিছুটা এগিয়েছেন দঃ কোরিয়ার বান কি মুন

জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার পথে আরো খানিকটা এগিয়ে গেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন। অনানুষ্ঠানিক ভোটে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রেরই সমর্থন পেয়েছেন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 02:41 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

মহাসচিব হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ন হয়েছিলেন ছয় প্রার্থী। কিন্তু বানই একমাত্র প্রার্থী, যিনি নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের ভেটো প্রয়োগের হাত থেকে রেহাই পান।

আনুষ্ঠানিক ভোটাভোটি হবে আগামী সোমবার। এর পর এই ভোটের ফলাফল অনুমোদনের জন্য সাধারণ পরিষদে পাঠানো হবে। বর্তমান জাতিসংঘ মহাসচিব কফি আনানের ১০ বছরের মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর।

এবার একজন এশীয়কে নতুন মহাসচিব নির্বাচিত করতে জাতিসংঘের বেশিরভাগ সদস্য দেশের সমর্থন রয়েছে। এর আগে একজন এশীয় ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি হচ্ছেন মিয়ানমারের উ থান্ট।

নিরাপত্তা পরিষদের চারটি অনানুষ্ঠানিক ভোটের সব কটিতে জয়ী হয়েছেন ৬২ বছর বয়স্ক বান কি মুন। তার কাছাকাছি ছিলেন ভারতের শশী থারুর। তবে প্রার্থীতা থেকে সম্প্রতি সরে দাঁড়িয়েছেন তিনি।

 এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে শশী থারুর বলেন, “জাতিসংঘের মহাসচিব হওয়া নিঃসন্দেহে সম্মানজনক। তবে একজন মহাসচিবকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। আমি আশা করছি বান কি মুন এই দায়িত্ব পালনের ক্ষেত্রে সব চেয়ে যোগ্য ব্যক্তি।”