চীনে মহামারি আকারে এইডস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা
বিগত বেশ কয়েক বছরের তুলনায় চীনে এইডস রুগীর সংখ্যা কমেছে,চীন সরকারের এমন রিপোর্ট প্রকাশের পরপরই বিশ্বস্বাস্থ্য সংস্থা দাবী করেছে যে কোন মুহূর্তে মহামারি আকারে এইডস্ ছড়িয়ে পড়বে চীনে।
এক সংবাদ সম্মেলনে চীনে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান প্রতিনিধি হ্যাঙ্ক বেকডেম সাবধান করে দিয়ে বলেন,’বিভ্রান্ত হবার কোন কারণ নেই।চীনে ব্যাপক ভাবে এইডস্ ছড়িয়ে পড়ছে।
চীনে নতুন করে প্রায় ৭০ হাজার মানুষের এইডস্ রোগে আক্রান্ত হয়েছে।পাশাপাশি কোন ভাবেই রোগের প্রাদুর্ভাব ঠেকানো যাচ্ছে না,ফলে ক্রমশ: এ সম্ভাবনা প্রকট হচ্ছে।
আগে একটি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইউএনএইডস্ এ বছর আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার বলে প্রকাশ করে যা ২০০৩ সালে অনুমিত সংখ্যার তুলনায় কম। উল্লেখ্য, এ বছর আক্রান্তের সংখ্যা ধরা হয়েছিল ৮৪ হাজার।
কিন্তু দুটি সংগঠন এবং হু’র বেকডেম বলছেন ২০০৩ সালে আক্রান্তের হার বেশি অনুমান করায় এ বছর এমন আশাপ্রদ একটি রিপোর্ট দেয়া সম্ভব হয়েছে।
বেকডেম মন্তব্য করেছেন আক্রান্ত ৭০ হাজার রোগী সত্যিকার অর্থে ভয়াবহ মহামারির ইঙ্গিত বহন করছে।
