পাকিস্তান তার নিজ এলাকায় আক্রমণের বিষয়টি যুক্তরাষ্ট্রকে এড়িয়ে যেতে বলেছে
পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে, দুটি রাষ্ট্রকে অবশ্যই একসাথে কাজ করতে হবে যাতে কিছুদিন আগে মার্কিন মিসাইলের আঘাতে পাকিস্তানের উপজাতি এলাকার ১৮জন মারা যাবার মতো ঘটনা যাতে আর না ঘটে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ কাসুরি বলেন, যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমমন্ত্রী নিকোলাস বার্নস্’র সাথে আলাপকালে সাম্প্রতিক হামলার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
কাসুরি পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অবস্থান প্রসংগে নিশ্চিত করেন তবে বাজুর-এ সংঘটিত হামলার পর দুই দেশের যৌথ কর্মকান্ডের প্রযোজনীয়তার উপর জোর দেন।
পাকিস্তান সাম্প্রতিক এ হামলার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।
