২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপ ষোড়শ বেনেডিক্ট আধ্যাত্বিক ও দৈহিক ভালোবাসা নিয়ে তাঁর প্রথম প্রবন্ধ প্রকাশ করছেন

আগামী বুধবার পোপ ষোড়শ বেনেডিক্ট আধ্যাত্বিক ও দৈহিক ভালোবাসা নিয়ে তাঁর প্রথম প্রবন্ধ প্রকাশ করতে যাচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 02:05 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ভ্যাটিক্যান শহরে তীর্থাগতদের উদ্দেশ্যে ভ্যাটিক্যান হলে আয়োজিত এক সভায় পোপ বেনেডিক্ট বলেন, তাঁর এই প্রবন্ধে তিনি ভালোবাসা ও মনুষ্যপ্রেমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

তিনি জানান তাঁর এই প্রবন্ধে দেখাতে চেয়েছেন যে, আধ্যাত্বিক ভালোবাসা বর্জিত শুধুমাত্র দৈহিক ভালোবাসা কিভাবে পাশবিক যৌন ক্রিয়া বা ব্যবসায়ে পরিনত হয়।তিনি বলেন, একজন যখন আরেকজনকে সত্যিকার অর্থে ভালোবাসে এবং নিজের থেকে তার সঙ্গীর সুখ ও আনন্দের দিকে বেশি যতœবান হয় তখন তাদের শারিরীক ভালোবাসাও আধ্যাত্বিক ভালোবাসায় পরিনত হয়।

পোপের প্রথম প্রবন্ধকে সাধারনত: তাঁর পুরো সময়কালের জন্য একটি ইঙ্গিতপূর্ণ ভিত্তি হিসেবে ধরা হয়।

ভ্যাটিক্যান সূত্র জানায়, পোপ বেনেডিক্ট তাঁর এই প্রবন্ধে শুধুমাত্র বাইবেলের বাক্য বা পূর্ববর্তী পোপ ও যাযকদের শিক্ষাকেই তুলে ধরেননি, তিনি সতের দশকের বিখ্যাত দার্শণিক রেনে ডেসকার্টেস এর দর্শণের শিক্ষাও তুলে ধরেছেন।

পোপ বেনেডিক্ট জানান এই প্রবন্ধে তিনি মহান যীশুখ্রীষ্ট প্রদর্শিত আধ্যাত্বিক ও চিরন্তন ভালোবাসার সাথে দৈহিক ভালোবাসার সম্পর্ককে চিহ্নিত করেছেন। উপস্থিত দশনার্থীদের  উদ্দেশ্যে পোপ বলেন, একজন নারী ও পুরুষের মধ্যে যে শারিরীক ভালোবাসা তা মূলত মহান ঈশ্বর প্রদত্ত - যিনি সকল আধ্যাত্বিক প্রেমের আধার।

পোপ থাকা কালীন জন দ্বিতীয় পলের মোট ১৪ টি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল।

পোপ বেনেডিক্টের প্রকৃত ইচ্ছা হলো পোপ দ্বিতীয় জন পল এর প্রকৃত চেতনা ভালোবাসা ও শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দেয়া।