২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুসফুসের সিসটিক ফাইব্রোসিস রোগের চিকিৎসায় অগ্রসর হয়েছে

বিজ্ঞানীরা ফুসফুসের সিসটিক ফাইব্রোসিস নামক জটিল রোগের উন্নত চিকিৎসা আবিস্কার করেছে ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 12:40 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এই চিকিৎসায় লবণাক্ত পানির এরোসল সলিউশান গ্রহন করতে হবে যা কিনা স্বাদে আটলান্টিক মহাসাগরের পানির চেয়েও দ্বিগুণ লবণাক্ত।

ফুসফুসের ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুপথের উপরের পানির মত পিচ্ছিল আবরন পুনোরুদ্ধারের মাধ্যমে এই ঔষধটি ফুসফুসের উপর সিসটিক ফাইব্রোসিস-এর ঝুঁকি অনেকখানি কমিয়ে আনবে।

নর্থ ক্যারোলিনা ও সিডনি ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন সিসটিক ফাইব্রোসিস হলো জিনগত এক অস্বাভাবিক বিশৃঙ্খল অবস্থা যা ফুসফুসের উপরে অতিরিক্ত পরিমান ঘন মিউকাস তৈরির  মাধ্যমে ফুসফুসের ব্যাপক ক্ষতি করে থাকে।

স্বাভাবিক স্বাস্থ্যের মানুষের ক্ষেত্রে ফুসফুসে এই পানির মত পিচ্ছিল আবরন ফুসফুসের অতিরিক্ত মিউকাসকে ধুয়ে ফেলে। ফলে ফুসফুসের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।

 কিন্তু সিসটিক ফাইব্রোসিসে আক্রান্ত রোগীদের ফুসফুসে পিচ্ছিল পানির এই আবরনটি না থাকায় রোগাক্রান্ত ফুসফুসের বায়ুপথের উপর ঘন ও কঠিন মিউকাসের আবরন জমে। এতে করে আক্রান্ত রোগীর মৃত্যুর সম্ভাবনা থাকে।