২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সকল টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, আরও গ্রেফতারের আশংকা

নেপালে গত বছর রাজা জ্ঞানেন্দ্রের ক্ষমতা দখল করার ঘটনার প্রতিবাদে বুধবার অনুষ্ঠিত প্রধান বিরোধী দলগুলোর একটি প্রতিবাদ সম্মেলনের একদিন আগে সেখানকার রাজতান্ত্রিক সরকার রাজধানী কাঠমান্ডুর সকল টেলিফোন ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 11:42 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বেসরকারী কান্তিপুর বেতার বলেছে, টেলিফোন সংযোগ ও মোবাইল যোগাযোগ বুধবার ভোর পাঁচটায় বিচ্ছিন্ন করা হয়েছে। কাঠমান্ডুবাসী জানায় তাদের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন ছিলো কিন্তু অন্যদিকে সেখানকার এক বার্তা সংস্থার সাংবাদিক জানিয়েছেন, তার ইন্টারনেট সংযোগ চালু ছিলো।

রেড়িও জানায়, সরকার বিরোধী রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার  প্রস্তুতি নিচ্ছিল। তবে এ ব্যাপারে সরকারী কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে নেপাল রাজা বিরুদ্ধে আহুত শুক্রবারের বিক্ষোপ সমাবেশে হাজার হাজার জনতা যোগদান করবে বলে আশা করা হচ্ছে। বর্তমান রাজা জ্ঞানেন্দ্র বহু রাজনৈতিক বিরোধী মতালম্বীকে গ্রেফতার ও আটক করে রেখেছে এবং বিভিন্ন নাগরিক অধিকার খর্ব করেছে বলে অভিযোগ রয়েছে।

গনতান্তিক পদ্ধতি বানচাল করার লক্ষে, মাওবাদী রাজতন্ত্র বিরোধীরা বিপদজ্জনক হতে পারে এই অভিযোগে সরকার সব ধরনের মিছিল সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো গত বছরের  শুরুতে ক্ষমতায় এসেই।

তখনও একবার টেলিযোগাযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটিয়েছিলেন রাজা জ্ঞানেন্দ্র। মাওবাদী সন্ত্রাসী তৎপরতায় ১৯৯৬ সাল থেকে এ যাবৎ ১২,৫০০ মানুষ নিহত হয়েছে।

এদিকে মাওবাদীরা চাচ্ছে দেশে একটি এক দলীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে। কান্তিপুর বেতার আরো জানায়, সরকার অন্তত: দুই শতাধিক রাজনৈতিক বিরোধীদের আটক করার জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে।

এ সপ্তাহের গোড়ার দিকে পর্বত সংকুল রাজধানীতে মাওবাদীরা ১২ জন পুলিশ সদস্যকে হত্যা করে। ফলে সরকার রাতে একদিন কার্ফ্যু জারি করে।