ইরান চাচ্ছে পারমানবিক সমঝোতা
ইরানের শীর্ষে পরমানু আলোচক আলী লারিজানি বলেছেন, তার দেশ পরমানু ইস্যুতে ছাড় দিতে প্রস্তুত।
বার্তা সংস্থার কাছে আলী জানান, ইরানের বিরূদ্ধে আনীত অস্ত্র প্রযুক্তি নির্মাণ বিষয়ে আলোচনা করতে এবং নিশ্চয়তা দিতেও ইরানের আপত্তি নেই।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইইউ জোর দিয়ে বলেছে নয়া প্রস্তাব না দিলে আর আলোচনায় বসার প্রশ্নই উঠে না।
জাতিসংঘের অস্ত্র পরিদর্শক, আইএইএ, জাতিসংঘে ইরানের পরমানু ইস্যুতে ব্যবস্থা গ্রহনের জন্য নিরাপত্তা পরিষদের কাছে হস্তান্তর করবে কিনা তা নিয়ে ২ ফেব্র“য়ারি জরুরী মিটিংএ বসবে।
ইরান যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরমানু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে বলেছে যে শুধুমাত্র জ্বালানি ও শক্তি উন্নয়নে তারা গবেষণা চালিয়ে যাচ্ছে।
তবে ইরান যে ধরনের পরমানু গবেষণা চালাচ্ছে তাতে বিদ্যুতায়ন ও অস্ত্র তৈরী উভয়েই সম্ভব।
কোন বিশেষ শর্তে বা পরিপ্রেক্ষিতে ইরান তার এই গবেষণা কর্মসূচী বাতিল করবে কিনা এই প্রশ্নের জবাবে লারিজানি নেতিকবাচক উত্তর দেন।
তিনি বার্তা সংস্থার সাক্ষাৎকারে জানান, “একটি সাহসী জাতি, যাদের অভিজ্ঞ গবেষক ও বিজ্ঞানী আছে,তাদের পরমানু গবেষণা থেকে বিরত থাকতে বলা ঠিক নয়।”
তবে লারিজানি সমঝোতায় পৌঁছার জন্য আলোচনায় বসতে ইচ্ছুক বলে জানান।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেন,“ আলোচনা করার মতো তেমন কিছু নেই।”
তিনি ইরানের বিরূদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আনীত “গুরুত্বপূর্ণ বৈধতালংঘন” অভিযোগকে পূর্নব্যক্ত করেন।
