হোয়াং-এর গবেষণাপত্র বাতিল করেছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান পত্রিকা
যুক্তরাষ্ট্রের বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘সায়েন্স’ তাদের প্রকাশিত দক্ষিণ কোরিয়ার বিতর্কিত বিজ্ঞানী হোয়াং উ-সুক এর ব্যাপক সমালোচিত দুইটি গবেষণা পত্র বাতিল করেছে।
একটি তদন্ত কমিটি মঙ্গলবার হোয়াং-এর গবেষণাপত্রে লজিক ও প্রমান ব্যবহারের কারণে গবেষণাপত্র দু’টি বাতিল ঘোষণা করে।
ডঃ হোয়াং তার এই অতিরঞ্জিত চাতুরীপূর্ণ মিথ্যা গবেষণাপত্রের জন্য বৃহস্পতিবার সকল দক্ষিণ কোরিয়াবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
হোয়াং বলেছেন যে, তার এই ভুলের জন্য সকল দায়-দায়িত্ব তিনি মাথা পেতে নেবেন। কিন্তু তিনি দাবি করেন যে, তার অন্যান্য অধ:স্তন গবেষকদের দ্বারা প্রতারিত হয়েছেন।
ডঃ হোয়াং ক্লোনিং এর জগতে দক্ষিণ কোরিয়ায় একজন জাতীয় বীর হিসেবেই সুপরিচিত ছিলেন। ভুয়া গবেষণাপত্রের কারণে বর্তমানে তার জনপ্রিয়তা কমে এসেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য সরকারীভাবে তদন্ত চলছে।
