২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব জুড়ে নতুন করে বার্ড ফ্লু সতর্কতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন উর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, বার্ড ফ্লু ভাইরাসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে না পারলে বিশ্ব জুড়ে এ ভাইরাসের বিস্তার ঘটতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

টোকিওতে অনুষ্ঠিত বার্ড ফ্লু বিষক এক সম্মেলনে  ড. সিনজেরু ওমি বলেন, বিভিন্ন দেশের সরকারের ব্যাপক চেষ্টা স্বত্ত্বেও বার্ড ফ্লু হুমকি ছড়িয়ে পড়তে পারে।

এ ভাইরাসের বি¯তৃতি রোধের ওপর টোকিওতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, এ ভাইরাস প্রতিরোধে কমপক্ষে দেড় বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

জাতিসংঘের বার্ড ফ্লু বিষয়ক সমন্বয়ক ড. ডেভিড নাবারো আশা প্রকাশ করে বলেন, এ পরিমাণ অর্থ যোগান দিতে আর্ন্তজাতিক দাতা গোষ্ঠিদের নিয়ে  আগামী ১৭--১৮ জানুয়ারি একটি সম্মেলন বেইজিং-এ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, পাখির প্রতিষেধক, পশু চিকিৎসকদের প্রশিক্ষণসহ  মানুষ হতে মানুষে বার্ড ফ্লু ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এ অর্থ খরচ করা হবে।

এ বছর এ রোগে তুরস্কে দু’জনের ও ২০০৩ সালের শেষের দিকে সারাবিশ্বে অন্তত ৭০ জনের মৃত্যু হয়।

এদিকে প্রাথমিক  পরীক্ষা থেকে জানা গেছে এ বছর তুরস্কের পর ইন্দোনেশিয়ায় ২৯ বছর বয়সী এক ব্যক্তির এ রোগে মৃত্যু হয়েছে। এ নিয়ে বার্ড ফ্লু ভাইরাসে দেশটিতে ১৩ জনের মৃত্যু হল।

সম্মেলন থেকে সর্তক করে দিয়ে বলা হয়, এখনই এ ভাইরাসের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিতে না পারলে বিশ্ব জুড়ে সামাজিক, অর্থনৈতিক ও জনস্বাস্থ্যের প্রতি মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে।