২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে আগামী বছর জাপানী সৈন্যের প্রত্যাহার!

জাপান সরকার আগামী বছরের প্রথমার্ধে ইরাক থেকে ৬ শ’ জাপানী সৈন্য প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে বৃহস্পতিবার জাপানের দৈনিক পত্রিকা সূত্রে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 03:04 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

জাপান সরকার অবশ্য এ ধরণের পরিকল্পনার কথা অস্বীকার করেছে।

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেট পার্টি ইতোমধ্যে ইরাকে জাপানী সৈন্যদের অবস্থানের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরে এ সময়সূচী শেষ হওয়ার কথা।

ইরাকে মানবাধিকার ও সংস্কার কর্মসূচীর মধ্যে জাপানী সৈন্যদের অংশগ্রহণ সীমাবদ্ধ থাকলেও ২০০৩ সালে ইরাকে জাপানী সামরিক বাহিনী প্রেরণের চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সম্পর্ককে অটুট রেখেছে।

জাপানের উপ প্রধান কেবিনেট সচিব সৈন্য প্রত্যাহার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন।

অক্টোবরে ইরাকে অনুষ্ঠেয় গণভোটের কারণে জাপান এ ধরণের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ওই দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে।

লন্ডনের ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সংবিধান ইরাকের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। তবে সৈন্য প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জাপানের ওপর চাপ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরাকের দক্ষিণে নিরাপত্তা কাজে জাপানী সৈন্য নিয়োজিত রয়েছে।

কারও সমর্থন ছাড়া দক্ষিণ ইরাকের সামাওয়া শহরে জাপানী সৈন্যদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর হবে না বলে জাপানী কর্মকর্তারা জানিয়েছেন।