২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ভেড়া হত্যার প্রতিবাদে নগ্ন বিক্ষোভ

অস্ট্র্রেলিয়ায় ভেড়া হত্যার বিশেষ কায়দার বিরুদ্ধে বুধবার মার্কিন প্রাণী অধিকার কর্মীরা প্রথমবারের মতো বিশ্বব্যাপী নগ্ন প্রতিবাদ শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

পিপল ফর দ্যা এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমালস (পেটা) নামক ছোট একটি সংগঠন ওয়াশিংটনে অস্ট্রেলিয়া দূতাবাসের সামনে নগ্ন হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ওয়াশিংটনে চারজন মহিলা এবং এক জন পুরুষ শরীরে অস্ট্রেলীয় পতাকার ছবি এঁকে এবং আরও পাঁচ প্রতিবাদী রক্তাক্ত ভেড়ার ছবি হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ওয়াশিংটনে মহিলাদের নগ্ন দেহ প্রদর্শন নিষিদ্ধ হওয়ায় পেটার মহিলাদের নগ্নতা আইনের জটিলতায় পড়তে হতে পারে। প্রতিবাদকারীরা অবশ্য বলেছেন, সবার মনোযোগ আকর্ষণের জন্যই তারা এটি করেছেন এবং বিপুল সাড়া ফেলতেও সমর্থ হয়েছেন।

অস্ট্রেলীয় উল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সংগঠনটি তাদের বিক্ষোভ প্রচারণা শুরু করেছে। সংগঠনটি ভেড়া জবাই এবং রপ্তানিকালে আরও মানবীয় আচরণের দাবি জানায়। তারা এ সপ্তাহে আরও বৃহৎ কর্মসূচীর পরিকল্পনা ঘোষণা করেছে।

অস্ট্রেলীয় দূতাবাসের কর্মীরা বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছে বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ায় বর্শা ছুঁড়ে ভেড়া হত্যার রীতি চালু রয়েছে। বিক্ষোভকারীরা এভাবে ভেড়া হত্যার বিপক্ষে।