২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতির নির্বাচন নিয়ে রাইসের উদ্বেগ

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজা রাইস হাইতির প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 03:48 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তিনি বলেছেন, হাইতিতে আগামী ২০ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে প্রস্তুতি হিসেবে সেখানকার কর্তৃপক্ষকে আরো বেশি সচেতন থাকতে হবে।

এ পর্যন্ত দেশটিতে মাত্র অর্ধেক ভোটার নিবন্ধন হয়েছে। তিনি হাইতিবাসীদেরকে নির্বাচনে ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভূক্ত করার আহবান জানিয়েছেন।

পোর্ট-অ-প্রিন্সে একদিনের সফরকালে তিনি এ কথা বলেন। হাইতির ইতিহাসে এ নির্বাচন গুরুত্বপূর্ণ দিক পরিবর্তনের সূচনা ঘটাতে পারে উল্লেখ করে রাইস বলেন, নির্বাচন অবশ্যই অবাধ এবং নিরপেক্ষ হতে হবে। তিনি আরও বলেন, ভোটদানের অধিকারের চাইতে বড় আর কোন অস্ত্র নাগরিকদের হাতে নেই।

এর আগে তিনি দেশটির অন্তবর্তীকালীন সরকারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট বোনিফেস আলেকজান্ডার এবং প্রধানমন্ত্রী গেরার্ড ল্যাটোরটুর সঙ্গে রাজধানী পোর্ট-অ-প্রিন্সে আলোচনাআলে রাইস আসন্ন প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনের পরিকল্পনা বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেন।

গত বছর সাবেক প্রেসিডেন্ট জীন বারট্রান্ড অ্যারেস্টিডকে নির্বাসণে পাঠানোর পর হাইতিতে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে।