২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭৬ বছরে পা দিলেন লতা মুঙ্গেশকর

সুরেলা কন্ঠী, ভারতের ‘নাইটঙ্গেল’ খ্যাত লতা মুঙ্গেশকর মঙ্গলবার ৭৬ বছরে পা দিয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

গায়কী জীবনের শুরু থেকে আজ অবধি নিজের অবস্থান অটুট রেখেছেন তিনি। বাবা দিননাথ মুঙ্গেশকরের কাছে লতার হাতেখড়ি। এরপর ওস্তাদ আমান আলী খান সাহেব ও আমানত খানের কাছেও গানের তালিম নেন তিনি। বিধাতার দেয়া কন্ঠকে এভাবেই লালন করেছেন তিনি।

১৯৪২ সালে বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্বভার নিজের কাঁধে নিতে গিয়ে প্রথম জীবনে অভিনয়কে পেশা হিসেবে বেঁছে নিতে হয় তাকে। এ সময়ই মারাঠি ছবিতে প্রথম প্লেব্যাক করেন তিনি। কয়েকটি হিন্দি ছবিতেও প্লেব্যাক করেন। ১৯৪৮ সালে মজবুর ছবিতে গান গেয়ে সবার নজর কাড়েন তিনি। এরপর বারসাত, আন্দেজ, দুলারী এবং মহল ছবিতে গান গেয়ে সবার পরিচিতি পেয়ে যান। ১৯৫০ সালের মধ্যে ভারতের সঙ্গীত ভুবনের রানী হয়ে ওঠেন লতা।

সাম্প্রতিক কয়েকটি হিন্দি ছবিতেও গান গেয়ে জনপ্রিয়তা ধরে রাখেন তিনি। এর মধ্যে রয়েছে দিল তো পাগল হ্যায়, মাচিস, হাম আপকে হ্যায় কৌন ইত্যাদি।

ভারত রত্নম উপাধি ছাড়াও লতা অর্জন করেছেন পদ্ম ভূষণ, দাদা সাহেব ফালকে, নুরজাহান, মহারাষ্ট্র রত্ন, হাকিম খান সুর খেতাবসহ আরও নানা খেতাব।

এশিয়া থেকে একমাত্র তিনিই ইএমআই লন্ডন থেকে প্ল্যাটিনিয়াম ডিস্ক-এ ভূষিত হন।

বিপুল সংখ্যক গান গেয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি।