২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ২ বন্দুকধারী ইসলামী জঙ্গিকে গুলি করে হত্যা

পশ্চিম তীরে শুক্রবার সকালে দু’জন বন্দুকধারী ইসলামী জঙ্গিকে ইসরাইলী বাহিনী গুলি করে হত্যা করেছে বলে ফিলিস্তিন এবং ইসরাইলী সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 02:13 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ইসরাইলী বাহিনী ভোরে তুলকারেম শহরের নিকটবর্তী আলার গ্রামে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারের জন্য অনুপ্রবেশ করে। এসময় দু’জন ফিলিস্তিনি গুলি করতে করতে পালিয়ে যাওয়ার সময় ইসরাইলিদের গুলিতে নিহত হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।