২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জার্মানির সাধারণ নির্বাচনে রোববার ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 12:19 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী গেরহার্ড শ্রোয়েডারের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং বিরোধী নেত্রী অ্যাঞ্জেলা মার্কেলের রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনের আগের দিন পর্যন্ত জনমত জরিপে এগিয়ে ছিলেন অ্যাঞ্জেলা মার্কেলের দল সিডিইউ। একক সংখ্যাগরিষ্টতা না পেলেও এবারের নির্বাচনে তিনি একটি জোট সরকার গঠন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি এ ধরনের জনমত জরিপকে পাত্তা না দিয়ে জার্মান সংস্কারের লক্ষ্যে ভাসমান ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান।

অ্যাঞ্জেলা মার্কেল নির্বাচিত হলে তিনিই হবেন জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর। ভোট শুরুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ব্যাপক প্রচারণা চালিয়েছেন। অ্যাঞ্জেলা বলেন, শ্রোয়েডারের উপর এখন আর জার্মানিদের ভরসা নেই। তার সময়ে জার্মানিতে উল্লেখযোগ্য হারে বেকারত্বের হার বেড়েছে। তিনি বলেন, আমরা জনগণকে কোন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে একটি ভালো ভবিষ্যতের জন্য নির্বাচনে এবার পরিবর্তন প্রয়োজন। তিনি ইরাক ইস্যুতে ওয়াশিংটনকে সমর্থন দেওয়ার সমালোচনা করেন।

তবে চ্যান্সেলর শ্রোয়েডার বলেছেন, এবার নির্বাচিত হলে তিনি দেশের বেকার সমস্যার সমাধানসহ অর্থনৈতিক সংস্কার করবেন। তবে নির্বাচনেব পরাজিত হলে তিনি তা মেনে নিয়ে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

আর মাত্র কয়েক ঘন্টা পরই এসব কিছুই নির্ধারিত হয়ে যাবে।