আবারও নির্বাচন করতে চান শোয়ার্জনেগার
মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দ্বিতীয়বারের মত প্রতিদ্বন্দ্বিতা করতে চান হলিউড তারকা আরনল্ড সোয়ার্জনিগার।
সান দিয়াগোর এক সমাবেশে শোয়ার্জনেগার বলেন, তিনি যা শুরু করেছেন তা শেষ করবেন এবং রিপাবলিকান প্রতিনিধি হিসেবে সামনের নির্বাচনে অংশ নেবেন।
দু’বছর আগে ব্যাপক সমর্থন নিয়ে তিনি নির্বাচনে বিজয়ী হলেও বিতর্কিত সংস্কার পরিকল্পনা নিয়ে ট্রেড ইউনিয়নগুলোর সাথে সংঘাতের পর তার জনপ্রিয়তায় মারাত্মক ভাটা পড়েছে।
গত সপ্তাহে এক জরিপে দেখা যায় মাত্র ৩৬ শতাংশ ক্যালিফোর্নিয়াবাসী শোয়ার্জনেগারের ভূমিকাকে ইতিবাচক বলে মনে করেন।
