২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনা বিধ্বস্ত এলাকায় প্রেসিডেন্ট বুশের ‘সবচে বড় ত্রাণকার্যের’ অঙ্গীকার

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রতিশ্রিুতি ব্যাক্ত করে বলেছেন, মার্কিন সরকার সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলের পুনঃগঠনে যত অর্থ লাগে খরচ করবে এবং যা যা দরকার সব কিছুই করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 09:03 AM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সরকারের এই পদক্ষেপকে ‘সংকটের প্রতি অভূতপূর্ব সাড়া’ হিসেবে উল্লেখ করে নিউ অরলিন্সে তিনি বলেন, পুনঃগঠন কাজে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হবে।

দু’ সপ্তাহ আগে হারিকেন ক্যাটরিনা উপকূলীয় এলাকায় আঘাত হানার পর এ অঞ্চলে চতুর্থ সফরে এসে প্রেসিডেন্ট বুশ একথা বলেন।

বুশ বলেন, হারিকেন বিদ্ধস্ত সমগ্র অঞ্চলে যা দরকার আমরা করবো। নাগরিকদের নতুন জীবন এবং সমাজ গড়ে তুলতে যতদিন লাগে ততদিন আমরা এখানে অবস্থান করব। এই গুরুত্বপূর্ণ শহরটি আবারও জেগে উঠবে।

নিউ অরলিন্সের মেয়র বলেন, আগামী সপ্তায় তিনটি জেলা পুনরায় খোলা হবে এবং এক সপ্তাহ পরে খুলে দেওয়া হবে ঐতিহাসিক ফ্রেন্স কোয়ার্টার।

হারিকেন মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্যার্থতার দায়ভার তিনি নিজে গ্রহণ করেছেন বলে ঘোষনা দেওয়ার দু’দিন পর প্রেসিডেন্ট বুশ একথা বললেন।

ইতোমধ্যে হারিকেন ক্যাটরিনায় নিশ্চিত মৃতের সংখ্যা সাতশ’ ৯২ জনে দাঁড়িয়েছে।