গাজায় অপহরণকারীরা ইতালির রিপোর্টারকে মুক্তি দিয়েছে
অধিকৃত গাজা এলাকার দেইর-এল বালা শহরে মুখোশধারী সশস্ত্র জঙ্গীদের হাতে অটক ইতালিয় সাংবাদিককে মুক্তি দেওয়া হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রোববার লোরেনজো ক্রেমোনেসি নামের ওই রিপোর্টারের মুক্তির খবর নিশ্চিত করেছেন।
‘কোরিরে দেলা সেরা’ নামক পত্রিকার রিপোর্টার ক্রেমোনেসি শহরের প্রত্যন্ত অঞ্চলে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মুখোশধারী অপহরণকারীরা অস্ত্রের মুখে তাকে তুলে নেয় এবং জোর করে নিজেদের গাড়িতে করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
গত কয়েক মাসে গাজা এলাকায় বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ করা হয়েছে। তবে অপহরণকারীরা তাদের সবাইকেই পরে অক্ষত অবস্থায় ছেড়ে দিয়েছে।
