২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় শরিয়া আইনের বিরুদ্ধে বিক্ষোভ

মুসলিম শারিয়া আইনের রিুদ্ধে বৃহস্পতিবার কানাডার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 11:07 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

মুসলিম পারিবারিক বিবাদ মীমাংসায় অন্টারিও প্রদেশে এ আইন গ্রহণ না করার দাবিতে কানাডার বিভিন্ন শহরে প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিবাহ বিচ্ছেদ এবং সন্তানের অভিভাবকত্ব-এর মত ইস্যুগুলোতে শরিয়া আইনের মাধ্যমে সমাধানের জন্য অন্টারিও কর্তৃপক্ষ একটি রিপোর্ট বিবেচনা করছে।

এ আইনের বিরোধীরা বলছেন, এর ফলে নারী অধিকার লঙ্ঘিত হবে।

অন্টারিও প্রদেশ এ আইনের অনুমোদন দিলে এটাই হবে শরিয়া আইন অনুমোদনকারী প্রধম কোন পশ্চিমা দেশ।

এ আইনের প্রতিবাদে অন্টারিও আইনসভার বাইরেও প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

নারী ও মানবাধিকার কর্মীরা বলছেন, শরিয়া আইনে নারীদের পুরুষের সমান মর্যাদা দেওয়া হয় না।

বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী হোমা আর জোমাদ-এর বিশ্বাস প্রক্রিয়াটি হওয়া উচিত সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ।