২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিড়ালের গোলাপী রং ধারণ!

ধবধবে সাদা একটি বিড়াল হঠাৎ করে গোলাপী রঙ ধারণ করেছে। বিড়ালটির মালিক ফিলিপ এবং জোয়ান ওর্থ দম্পতি এ ঘটনায় যারপরনাই বিস্মিত।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 11:26 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

লন্ডনের ডেভনে ব্র্যাটন ক্লোভলি থেকে সকালের প্রাতঃরাশ শেষে গোলাপী রঙ ধারণ করে বিড়ালটি যখন বাড়ি ফিরে আসে তখন স্বাভাবিকভাবেই ওই দম্পতি ভেবেছিলেন হয়ত বিড়ালটির শরীরে কেউ রং লাগিয়ে দিয়েছে। কিন্তু পরে দেখা গেল না কেউ রং লাগিয়ে দেয়নি বরং এমনিতেই তার গায়ের রং গোলাপী হয়ে গেছে।

পশু চিকিৎসকের কাছে বিড়ালটিকে নিয়ে গেলে তিনি এর কোন কারণ খুঁজে পাননি। বরং বিড়ালটি সুস্থ রয়েছে বলে ডাক্তার জানিয়েছেন।

ক্যাটস প্রোকেটশন লীগ থেকে পালক নেওয়া ব্রুমাসের সাথে আরও পাঁচটি বিড়াল পালেন ফিলিপ ও জোয়ান। কিন্তু অন কোনও বিড়ালের রঙ পরিবর্তন হয়নি।

লন্ডন হাসপাতালে জন্ম নেওয়া প্রথম মেরু ভল্লুক ব্রুমাসের নামানুসারে রাখা বিড়ালটি সম্পর্কে ফিলিপ বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন হয়ত কেউ মজা করে তার শরীরে রঙ মাখিয়ে দিয়েছে। কিন্তু তার এভাবে রং বদলানোর বিষয়টি অবিশ্বাস্য।