২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে পুনরায় দূতাবাস খুলছে বাগদাদ

ইরাক পুনরায় কুয়েতে দূতাবাস খুলতে যাচ্ছে। সোমবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 10:07 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

১৯৯০ সালে সাদ্দাম হোসেনের কুয়েত দখলের সময় সেখানকার ইরাকি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়।

কুয়েতি সরকারের সাথে সেখানে পুনরায় দূতাবাস খোলার ব্যাপারে চূড়ান্ত কথাবার্তাও হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জাবেরি জানিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দূতাবাস খোলা হবে।

তবে তিনি দূতাবাস খোলার নির্ধারিত তারিখ এবং এ ব্যাপারে ইরাক ও কুয়েতের মধ্যকার সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানাননি।

কুয়েতও ইরাকে দূতাবাস খুলবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরাক পরিস্থিতি সম্পর্কে কুয়েত সরকারের মনোভাবের ওপর বিষয়টি নির্ভর করছে।

১৯৯০ সালে সাদ্দাম হোসেনের কুয়েত দখলের সময় ইরাকের সাথে কুয়েতের সম্পর্কের অবনতি হয়। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে মার্কিন সহায়তায় মুক্ত হলে সেখানকার ইরাকি দূতাবাস বন্ধ করে দেয় কুয়েত।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত ও ইরাক দখলের পর ইরাক ও কুয়েত সীমান্ত খুলে দেয়া হয়। এছাড়াও গত মার্চে আলজেরিয়ায় আরব সম্মেলনের পর থেকে দুটি দেশের সম্পর্ক স্বাভাবিক হয়েছে।