নিউ অরলিন্সে ১৩১ ব্রিটিশ নাগরিক নিখোঁজ
সামুদ্রিক ঝড় ক্যাটরিনা-আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যে আঘাত করার পর থেকে ১৩১ জন ব্রিটিশ নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ব্রিটিশ সরকার সোমবার এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লর্ড ট্রিসম্যান জানিয়েছে, নিখোঁজ হওয়া ১৩১ জন ব্রিটিশ নাগরিকদের অধিকাংশই নিরাপদে রয়েছেন বলেই আমরা ধারনা করছি। তারপরও তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে চেষ্টা চালানো হচ্ছে।
ক্যাটরিনা-আক্রান্ত এলাকায় বেঁচে যাওয়া ব্রিটিশ নাগরিক ও কর্মকর্তাদের দ্রুত উদ্ধার করতে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মন্ত্রী বলেছেন, দুর্গতদের উদ্ধার করতে সাধ্যমত চেষ্টা করা হয়েছে।
নিউ অরলিন্স থেকে উদ্ধারকৃত ব্রিটেনের ২০ নাগরিককে ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার আরও বেশ কয়েকজন দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে।
লর্ড ট্রিসম্যান জানান, দূতাবাসের কর্মকর্তাদের উপদ্রুত এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। শহরে প্রবেশ করতে আমাদের লুজিয়ানা গভর্নরের অনুমতির প্রয়োজন ছিল। আমাদেরকে সে অনুমতি দেয়া হয়নি।
