২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬৩ বছর পর প্রকৃত ঠিকানায় একটি পোস্টকার্ড

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় বন্দি শিবির থেকে স্ত্রীর কাছে পাঠানো একটি পোস্টকার্ড ৬৩ বছর পর পরিবারের লোকজনের কাছে এসে পৌঁছেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

১৯৪২ সালে যুগোশ্লাভ রয়েল আর্মির অফিসার ভোজিশ্লাভ জেলেটোভিক পূর্ব জার্মানীর একটি বন্দী শিবির থেকে স্ত্রী বোসানকাকে একটি পোস্টকার্ড পাঠান। হিটলারের ইহুদি নিধন শুরু হলে হাজার হাজার ইহুদির সাথে তিনিও বন্দি হন। তাদের নেয়া হয়ে একটি বন্দি ক্যাম্পে। সেখান থেকেই প্রিয় স্ত্রীর কাছে তাদের অবস্থা এবং নিজের দুশ্চিন্তার কথা জানিয়ে পোষ্টকার্ডটি পাঠান তিনি।

৫ বছর আগে এন্টিক সংগ্রাহক ক্রোনবার্জ পোষ্টকার্ডটি  সংগ্রহ করেন ১২ ইউরো দিয়ে। পাঁচ বছর নানাভাবে তিনি প্রকৃত মালিককে খুজে বের করারা চেষ্টা করেন। পরবর্তীতে জার্মান ও সার্বিয়ার বেসরকারি সংস্থার সহায়তায় টেলিভিশনে এক প্রচারণার মাধ্যমে প্রকৃত মালিক এটি খুঁজে পায়।

হাতের লেখা দেখে মেয়ে চিনে নেয় প্রিয় বাবার চিঠিটি। ততদিনে অবশ্য বেঁচে নেই স্ত্রী।