২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাকড়শা মারতে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এক জার্মান মহিলা

মাকড়শা মারতে গিয়ে নিজের ঘর--বাড়িই জ্বালিয়ে দিয়েছেন এক জার্মান মহিলা। বাড়ির গ্যারেজে হেয়া¯েপ্র ক্যান ও সিগারেট লাইটার দিয়ে মাকড়শা মারার চেষ্টা করলে আগুন ধরে যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 01:06 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বৃহস্পতিবার জুয়েলপিচের পশ্চিম শহরের পুলিশ জানায়, প্রথমে অ্যারোসল দিয়ে মাকড়শা মারার চেষ্টা ব্যর্থ হলে ৩৪ বছর বয়সী ওই মহিলা লাইটার দিয়ে সেগুলোকে পুড়িয়ে মারার চেষ্টা করেন। এ সময় পাশে পড়ে থাকা অ্যারোসলের সাথে বিক্রিয়া ঘটলে আগুন ধরে যায়। ওই মহিলা পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও লাভ হয়নি।

পরে দমকল বাহিনী এসে আগুন নেভাতে সমর্থ হয়।

কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ ইউরো বলে পুলিশ মুখপাত্র জানিয়েছেন।