তারেক আজিজের স্বাস্থ্যের অবণতি হয়েছে
দু’বছরেরও বেশি সময় ধরে ইরাকের মার্কিন করাগারে বন্দী সাবেক ইরাকি পররাষ্ট্রমন্ত্রী তারেক আজিজের স্বাস্থ্যের অবণতি হয়েছে বলে তার মেয়ে জয়নব জানিয়েছেন।
এক বিবৃতিতে জয়নব বলেন, তিনি যথেষ্ট ওজন হারিয়েছেন এবং বৃদ্ধ হয়ে পড়েছেন। ৬৫ বছর বয়স্ক পিতা আজিজকে দেখে দুর্বল ও মলিন দেখাচ্ছিল , মনে হচ্ছিল যেন তিনি ৮০ বছরের বৃদ্ধ।
বিভিন্ন অসুস্থতার জন্য তিনি প্রতিদিন ১৩টি পিল খান । তার ওজনও ১৫ কেজি কমেছে। রোববার জর্ডানের একটি পত্রিকার সাথে সাক্ষাৎকারে আজিজ কন্যা জয়নব এসব কথা বলেন।
গত সপ্তায় জয়নবসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য বন্দী আজিজের সাথে প্রথমবারের মত সাক্ষাতের সুযোগ পান। ২০০৩ সালের এপ্রিলে মার্কিন সৈন্যদের কাছে আত্মসমর্পনের পর তারেক আজিজ বাগদাদ বিমান বন্দরের কাছে একটি মার্কিন সেনানিয়ন্ত্রিত কারাগারে আটক আছেন।
