শ্যাভেজের যে কোনও ক্ষতির জন্য বুশ দায়ি থাকবেন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেছেন, তার যে কোন ক্ষতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দায়ি থাকবেন।
প্রেসিডেন্সিয়াল প্যালেসে শ্যাভেজ তার সমর্থকদের উদ্দেশ্যে একথা বলেন।
শ্যাভেজ বলেন, ‘আমার যদি কোনও ক্ষতি হয় তাহলে তার জন্য প্রেসিডেন্ট বুশই দায়ি থাকবেন।’ তার সরকারকে উৎখাত করতে বুশ প্রশাসন ষড়যন্ত্র করছে বলে তিনি বারবার অভিযোগ করে আসছেন। তবে ওয়াশিংটনও এ অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার ভেনেজুয়েলার টেলিভিশন শো ‘দ্যা ০০৭ ক্লাব’-এ উপস্থাপক রবার্টসন শ্যাভেজের উদ্ধৃতি দিয়ে এমন মন্তব্য করেন। ওই অঞ্চলের জন্য শাভেজকে হুমকি বলে মনে করায় বুশ প্রশাসন শাভেজকে উৎখাত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয় এই শোতে।
রবার্টসন পরে এজন্য দুঃখ প্রকাশ করে বলেন, হতাশা বোধ থেকেই তিনি এ ধরনের মন্তব্য করেন।
